|
Kingdom: Animalia |
গোখরো
ইংরেজি নাম:
Indian Cobra, Spectacled Cobra
বৈজ্ঞানিক নাম : Naja
naja, Linnaeus. 1758
Elapidae গোত্রের এক প্রকার বিষাক্ত সাপ। এদের আদি নিবাস ভারত উপমহাদেশ ও তৎসংলগ্ন অঞ্চল। বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় এই সাপ দেখা যায়। এরা শুকনো জঙ্গলের মাটিতে ইঁদুরের গর্তে বাস করে। বসতবাটিতে স্তূপকৃত কাঠ বা খড়ের নিচে, পুরানো বাড়ির ইটের স্তূপের নিচে এই সাপ দেখা যায়। সারাদেশে এই সাপের কামড়ে বহু মানুষ মারা যায়।
এই সাপ সাধারণ ৬
ফুট পর্যন্ত লম্বা হয়। তবে
৮ ফুট লম্বা কিছু গোখরো দেখা গেছে।
স্বাভাবিকভাবে এদের মাথা চাপা, কিন্তু ফনা বিস্তারের সময় তা প্রসারিত হয়।
ফনার উপরে চশমাকৃতির চিহ্ন রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীর মনে করেন কালীয়দমনের
সূত্রে এই সাপের ফনায় কৃষ্ণের পায়ের দাগ অঙ্কিত হয়েছে। তবে সাপভেদে এই ফণার
উপরের চিহ্নের প্রভেদ দেখা যায়।
উপ-প্রজাতি ভেদে এদের গায়ের রং
কালো ধূসর, হলদেটে হয়ে থাকে।
এদের নাসারন্ধ্র বেশ বড়। বিষগ্রন্থির উপর করোটি অংশ স্ফীত। এর তৃতীয়
সুপ্র্যাল্যাবিয়াল আঁশ চোখ সংলগ্ন এবং
চোখ গোলকার।
স্ত্রী গোখরো এপ্রিল থেকে জুলাই মাসের ভিতরে ইঁদুরের গর্তে ১০-৩০টি ডিম পাড়ে। ৪৮ থেকে ৭০ দিন ডিমে তা দেওয়ার পর ডিম ফুটে বাচ্চা বের হয়। বাচ্চাদের দৈর্ঘ্য থাকে প্রায় এক ফুট বা তার চেয়ে কিছু কম।
এটি ভারত উপমহাদেশের সবচেয়ে বিষাক্ত
সাপ। এই সাপের দংশনের পর তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা না করলে, ১৫-২০
মিনিটের ভিতর মানুষ মৃত্যুবরণ করবে। প্রতিবার দংশনের সময় এই সাপ প্রায়
১৬৯-২৫০ মিলিগ্রাম বিষে ঢেলে দেয়।
এরা ইঁদুর, ব্যাঙ এবং ছোট ছোট কীট পতঙ্গ আহার করে।
বাংলাদেশে সাপুরেরা এই সাপ নিয়ে হাটে মাঠে আগে খেলা দেখাতো। এখন এদের বেশি দেখা যায় না। খেলা দেখানোর আগে এরা সাপের বিষ দাঁত উপরে ফেলে দিয়ে নির্বিষ করে রাখে।
সূত্র :
http://en.wikipedia.org/wiki/Oriolus
http://www.dinosoria.com/cobra-indien.html