শ্রাব্যশিল্প
Auditory Arts
শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করা যায় এমন শিল্পকর্ম। এটি শ্রোতার অন্তর্দৃষ্টি ও নান্দিক চেতনা জাগ্রত করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। একই সাথে ধ্বনি, স্বর, ছন্দ ও গঠনের মাধ্যমে মানবমনকে সংবেদনশীল, আবেগপ্রবণ এবং কল্পনাশক্তিতে সমৃদ্ধ করে।

শ্রাব্যশিল্পের মূল উদ্দেশ্য হলো স্বর, ছন্দ, তাল, রাগ, উচ্চারণ এবং গঠন–এর মাধ্যমে রসনিষ্পত্তি বা নান্দিক আস্বাদন সৃষ্টি করা। এটি ব্যক্তি ও সমষ্টির আবেগকে জাগ্রত করে, এবং সময়ের সঙ্গে এক স্থায়ী মানসিক অভিজ্ঞতা প্রদান করে। শ্রাব্যশিল্পের মাধ্যম ও ধরন শ্রাব্যশিল্পকে প্রধানত তিনটি মাধ্যমে প্রথাগতভাবে উপস্থাপন করা যায়:

১. সঙ্গীত: সঙ্গীত শ্রাব্যশিল্পের সবচেয়ে প্রাচীন ও সর্বজনীন রূপ। এটি স্বর, তাল, ছন্দ এবং রাগের সমন্বয়ে আবেগ ও ভাব প্রকাশ করে। ভারতীয় সঙ্গীতে যেমন রাগ–রাগিনী, তা নির্দিষ্ট আবেগ (রস) জাগ্রত করে। উদাহরণ: ভজন, কীর্তন, হিন্দু ক্লাসিক্যাল বা রবীন্দ্রসঙ্গীত।
২. আবৃত্তি: শব্দের লয়, উচ্চারণ ও ছন্দ দ্বারা শ্রোতাকে প্রভাবিত করে। আবৃত্তি প্রাচীন কালে গীত, শ্লোক, মহাকাব্য ও ধর্মীয় গ্রন্থের প্রচলিত মাধ্যম।
৩. অভিনয়: মঞ্চনাটক, অপেরা, বেতার নাটকে ব্যবহৃত সংলাপ ও গান। যেখানে ভাষা, সুর ও ছন্দের সমন্বয় শ্রোতাকে দৃশ্যমান অভিজ্ঞতা ছাড়া গল্প ও আবেগের সঙ্গে যুক্ত করে। শ্রাব্যশিল্পের উপাদান শ্রাব্যশিল্পের অভিজ্ঞতা মূলত নিম্নলিখিত উপাদানের মাধ্যমে সংঘটিত হয়: