ললিত কলা
Fine Arts
ললিতকলা বলতে এমন শিল্পকে বোঝায় যার প্রধান উদ্দেশ্য ব্যবহারিক লাভ নয়, বরং সৌন্দর্যসৃষ্টি, রসাস্বাদন এবং নান্দনিক আনন্দ দান। এখানে উপযোগিতার চেয়ে রূপ, ভাব, সুর, ছন্দ, কল্পনা ও অনুভূতির প্রকাশ বেশি গুরুত্বপূর্ণ।
ললিতকলার বৈশিষ্ট্য
- ললিতকলায় সৌন্দর্যই মুখ্য
- কল্পনা ও সৃজনশীলতা প্রধান
- রসসৃষ্টি ও অনুভূতির প্রকাশ গুরুত্বপূর্ণ
- সরাসরি ব্যবহারিক কাজের জন্য নয়।
ললিতকলার প্রধান শাখাগুলোকে মূলত পাঁচটি ভাগে ভাগ করা যায় ।
যেমন-
- স্থাপত্য: সুন্দর এবং শৈল্পিক ভবন বা কাঠামো নির্মাণ।
- ভাস্কর্য: পাথর, মাটি বা ধাতু দিয়ে খোদাই করা ত্রিমাত্রিক শিল্পকর্ম।
- চিত্রকলা: রং এবং তুলির সাহায্যে ক্যানভাস বা দেয়ালে ফুটিয়ে তোলা দৃশ্য।
- সংগীত: সুর এবং ছন্দের মাধ্যমে মনের ভাব প্রকাশ।
- কাব্য বা সাহিত্য: শব্দের শৈল্পিক বিন্যাসে গভীর অনুভূতি প্রকাশ।