পরিবেশিত শিল্প
Performing Arts
দৃশ্য এবং শ্রাব্য উভয় ইন্দ্রিয়ের সংমিশ্রণে
সৃষ্ট শিল্পকর্ম। এটি শুধুমাত্র চোখ বা কানের জন্য সীমাবদ্ধ নয়; বরং দর্শক বা শ্রোতার সঙ্গে সময় ও স্থান ভাগ করে নেওয়া এক যৌথ অভিজ্ঞতা। নাটক, নৃত্য, অপেরা, থিয়েটার, চলচ্চিত্র এবং সমসাময়িক পারফর্ম্যান্স আর্ট এই শ্রেণির অন্তর্ভুক্ত।
উপাদান ও বৈশিষ্ট্য
- দৃশ্য: পোশাক, মেকআপ, মঞ্চসজ্জা, আলো–ছায়া, সেট ডিজাইন।
উদাহরণ: নাটকে মঞ্চভূমি বা চলচ্চিত্রের দৃশ্যচিত্র।
- শ্রাব্য: সংলাপ,
গীত, বাদ্য, সঙ্গীত, গীতিকাব্য, আবহসঙ্গীত।
উদাহরণ: নাটকে সংলাপের ছন্দ, অপেরার সুর।
- গতি ও শরীরভঙ্গি: নৃত্য, অভিনেতার অভিব্যক্তি, ভঙ্গিমা ও আচরণ।
উদাহরণ: অভিনয়, নৃত্য ইত্যাদি
- সময় ও ক্রম: পারফর্মিং শিল্প কালিক। এটি ধারাবাহিক সময়ের মধ্য দিয়ে পূর্ণ হয়।
- স্থানিকতা: মঞ্চ বা পরিবেশ দর্শক এবং পারফর্মারের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে।
শ্রেণিবিন্যাস ও ধরন
- নাট্যকলা: সংলাপ, অভিনয়, মঞ্চসজ্জা, আলো ও সঙ্গীতের সমন্বয়ে গঠিত।
উদাহরণ: মঞ্চ, টেলিভিশন ইত্যাদিত পরিবেশিত নাটক
- নৃত্যশিল্প: শরীরভঙ্গি, গতি, অঙ্গভঙ্গি ও ছন্দের মাধ্যমে ভাব প্রকাশ।
নৃত্য হতে পারে একক, যুগল, দলগত।
- মিশ্র শিল্প:
একাধিক পরিবেশনযোগ্য শিল্পের পরিবেশনা।
- গীত ও বাদ্যের
যুগলব্ন্দী
- গীত ও নাট্যের
মিশ্রণ। যেমন গীতিনাট্য
- নাটক ও নৃত্যের
মিশ্রণ: নৃত্যনাট্য
- আবৃত্তি, গীত,
বাদ্য, নৃত্যের মিশ্র পরিবেশনা
- দর্শক শ্রোতার
সংমিশ্রণ: অনেক সময় শিল্পী তাঁর
পরিবেশনের মধ্যে দর্শক-শ্রোতাকে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়।