গাজী মাজাহারুল আনোয়ার
১৯৪৩- ২০২২ খ্রিষ্টাব্দ।
চলচ্চিত্র পরিচালক, গীতিকার, সুরকার।

১৯৪৩ খ্রিষ্টাব্দের ২২শে ফেব্রুয়ারি দাউদকান্দি জেলার তালের ছেও গ্রামে জন্মগ্রহণ করেন।
পিতার নাম মোজ্জাম্মেল হোসেন। মায়ের নাম খাদেজা বেগম।

তিনি কুমিল্লা জেলা স্কুল থেকে প্রথমিক পাঠ, এবং এসএসসি পাশ করেন। এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি নারায়ণগঞ্জ তোলারাম কলেজ থেকে স্নাতক শ্রেণি পাশ করেন।


১৯৬৪ খ্রিষ্টাব্দ থেকে তিনি রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তিনি নিয়মিত গান ও নাটক রচনা শুরু করেছিলেন।

১৯৬৭ খ্রিষ্টাব্দে তিনি প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন। এই ছবিটির নাম ছিল  'আয়না ও অবশিষ্ট'। গানটি ছিল- 'আকাশের হাতে আছে একরাশ নীল'। এই গানটির জনপ্রিয়তার সূত্রে তিনি বাংলা চলচ্চিত্রের জন্‌য গান লেখা শুরু করেন।

১৯৭১ খ্রিষ্টাব্দে বঙ্গবন্ধুর ৭ই মারচের ভাষণের ভাবার্থ অনুসরণে তিনি কালজয়ী গান- 'জয় বাংলা বাংলার জয়' রচনা করেছিলেন।  স্বদেশ প্রেমের উপর তাঁর রচিত অপর একটি বিখ্যাত গান 'একতারা তুই দেশের কথা বল রে এবার বল'।

এরপর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক ১৯৮২ খ্রিষ্টাব্দে মুক্তি পায়। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ১টি।

তিনি প্রায় ২০ হাজারের বেশি গান রচনা করেছেন।

১৯২২ খ্রিষ্টাব্দের ৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

পুরস্কার ও সম্মাননা গাজী মাজাহারুল ইসলামের উল্লেখযোগ্য গানের তালিকা