কালাশাহ
১৮২০-১৯৬২
খ্রিষ্টাব্দ
বাংলাভাষার একজন মরমী কবি।
আনুমানিক ১৮২০ খ্রিষ্টাব্দে. সুনামগঞ্জের দিরাই উপজেলার (আতুয়াজান পরগণা) কুলঞ্জ ইউনিয়নের
ধাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম বাবা তমিজ বেপারি । মায়ের নাম নুরজাহান
বিবি।
অল্পবয়সে তিনি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের তৎকালীন পির
শরিফ শাহ-এর মুরিদ ছিলেন। তাঁর অনেক গানে এই পিরকে শ্রাদ্ধাভরে স্মরণ করেছেন।
তিনি একাধিক বিবাহ করেছিলেন। তাঁর পাঁচ পুত্রের নাম ছিল-মানাউল্লাহ শাহ, মারফত শাহ,
মানিক শাহ, কাজল শাহ এবং বাদশাহ শাহ। তাঁর কন্যা শাহ দুধরাজ বিবি সংসারবিবাগিনী
হয়েছিলেন।
তিনি মূলত ছিলেন সুফিসাধাক। তাঁর গানেও পাওয়া যায়, আধ্যাত্মিক সঢুফিবাদী রহস্যময় কথা
এবং সুফিবাদী শব্দাবলি।
১৯৫৮ খ্রিষ্টাব্দে তিনি
মৃত্যবরণ করেন।
কালাশাহের সঙ্গীত সংগ্রহ
সূত্র:
-
কালাশাহ গীতিসমগ্র।
নন্দলাল শর্মা সম্পাদিত। মাতৃভূমি প্রকাশনী। ফএব্রুয়ারি ২০১৪।