১৯৩১-১৯৯৯ খ্রিষ্টাব্দ
বাংলা আধুনিক ও চলচ্চিত্র গানের ইতিহাসে এক বিশিষ্ট গীতিকার, যিনি তাঁর আবেগময় ও কাব্যিক ভাষার জন্য বিশেষভাবে স্মরণীয়।
১৯৩১ খ্রিষ্টাব্দের ২ মে, ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সালকিয়ায়তে জন্মগ্রহণ
করেন। তাঁর পিতা কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন নির্বাকযুগের অভিনেতা।
পুলক বন্দ্যোপাধ্যায়ের শৈশবকাল কাটে হাওড়ায়। সেখানকার অ্যাংলো সান্সক্রিট স্কুলের ছাত্র ছিলেন তিনি। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে বি.এ.পাশ করেন।
১৯৪৯ খ্রিষ্টাব্দের ৯ জুলাই-এ মুক্তিপ্রাপ্ত, সরোজ মুখোপাধ্যায়ের পরিচালিত
'অভিমান' ছবির জন্য প্রথম গান লিখেছিলেন।
এই ছবিতে তাঁর রচিত ৩টি গান ব্যবহার করা হয়েছিল। গানগুলো হলো-
- গানখানি মোর ভালবেসে
- শুধু গান আর গান
- গান গাইরে গান গাইরে
বাংলা গানের প্রায় সব প্রতিষ্ঠিত শিল্পীই তাঁর লেখা গান গেয়েছেন।
১৯৩০ থেকে ১৯৫০ খ্রিষ্টাব্দের ভিতরে এইচ.এম.ভি. এবং আকাশবাণীর গীতিকারদের
স্বত্বাধিকার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এই সময় তিনি কিছুদিন "প্রিয়ব্রত" ছদ্মনামটি ব্যবহার করেন।
১৯৬০ খ্রিষ্টাব্দে তাঁর রচিত 'আমার না যদি থাকে সুর' ও 'জানি
তোমার প্রেমের যোগ্য আমি তো নই' গান দুটিতে কণ্ঠ দান করেন মান্নাদে। এর মধ্য দিয়ে
মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায় এক সফল জুটি হয়ে ওঠেন।
পরবর্তী সময়র মান্নাদের গাওয়া
অধিকাংশ প্রেমের গান তিনি রচনা
করেছিলেন ।
১৯৬০ থেকে ১৯ ৮ ০
খ্রিষ্টাব্দের তাঁর রচিত গান বাংলা আধুনিক ও চলচ্চিত্রের গানের জগতে অন্যন্য ভূমিকা
রেখেছিল। এই সময় তাঁর রচিত গাবে কণ্ঠ দিয়েছেন- হেমন্ত মুখোপাধ্যায়, মান্না
দে, মানবেন্দ্র মুখোপাধ্যায়, গীতা দত্ত, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, হৈমন্তী
শুক্লা, শ্যামল মিত্র, ভুপেন হাজারিকা, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, উৎপলা সেন,
অরুন্ধতী হোম চৌধুরী, সতীনাথ মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল, আরতি মুখোপাধ্যায় সহ অনেক
জ্ঞানীগুণী শিল্পীবৃন্দ।
গীতিকার হিসেবে পুলক বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত পুরস্কারগুলি হল:
- বিএফজেএ পুরস্কার:
১৯৭৩: "স্ত্রী"
- চলচ্চিত্র
১৯৮৬: "ভালবাসা ভালবাসা" চলচ্চিত্র
- গোল্ডেন ডিস্ক:
১৯৮৯: "অমর শিল্পী তুমি কিশোর কুমার"
- অ্যালবাম
১৯৯৩: "মন মানে না" চলচ্চিত্র
এইচএমভি
- সর্বভারতীয় শ্রেষ্ঠ অ্যালবাম পুরস্কার:
১৯৯২: "প্রিয়তমা মনে রেখো" অ্যালবাম
১৯৯৯ খ্রিষ্টাব্দের ৭ সেপ্টেম্বরে হুগলী নদীতে
লঞ্চ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।
পরিবার:
- স্ত্রী: অপর্ণা
বন্দ্যোপাধ্যায়।
- পুত্র সন্তান্: পিয়াল বন্দ্যোপাধ্যায়।
[ পুলক বন্দ্যোপাধ্যায়ের রচিত গানের তালিকা ]
তথ্য সূত্র: