বিষয়: পুলক বন্দোপাধ্যায় রচিত গান প্রাসঙ্গিক তথ্যাবলি:
গান সংখ্যা: ১
এ কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়
ভালোবেসে, ভালোবেসে রাজা বা ফকির দুইই
হওয়া যায়॥
কখনও সমাধি পরে
কখনও বাসর ঘরে
একই ফুল ঝরি আমি দুটি কামনায়॥
আমাকে প্রদীপ করে
এ কি আলো দিলে ভরে
না পেলে বুকের জ্বালা সে যে নিভে যায়
অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়
এ কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায়॥