বিষয়: পুলক বন্দোপাধ্যায় রচিত গান প্রাসঙ্গিক তথ্যাবলি:
গান সংখ্যা: ৩
তুমি চলে গেলে
কিছু বললে না
কিছু শুনলে না
চলে গেলে অবুঝ মনের পথ ধরে
তুমি চলে গেলে॥
একটু গিয়েই তুমি দাঁড়ালে
আবার পথের দিশা হারালে
তুমিই ডাকলে ফিরে আমাকে
আবেশ আকুল অন্তরে ॥
আমি তো কিছুই মনে করি নি
ভাঙতে গিয়েও ভেঙে পড়ি নি।
তুমিই চিনিয়ে দিলে তোমাকে
আবার নতুন ভুল করে ॥