ভাগ্যের চাকাটা তো ঘুরছে
ভাগ্যের চাকাটা তো ঘুরবেই
ভাগ্যের পথটা যে বক্র
নাম তার ভাগ্যচক্র॥
পারতো যদি কেউ জানতে
কার যে কপালে কি ঘটবে
অপরাধ নাই করে হয়তো
যতই স্বাধীন তুমি হও না
ভাগ্যের কাছে তুমি পরাধীন
ভাগ্যের পথটা যে বক্র নাম তার ভাগ্যচক্র॥
সিরাজ কি কোনদিন জানত
বেইমানী পেতে হবে শেষটায়
মীরজাফর কি ভেবেছে
সেই একা বেচে দেবে দেশটা
সত্যই জীবনের লক্ষ্য
বন্ধু করো তার সন্ধান
বাঁচবার একটাই শর্ত
মানুষকে জেনে রেখো ভগবান
বুকটায় ভালবাসা থাকলে
পৃথিবীটা হয়ে যায় স্বর্গ
ভাগ্যের পথটা যে বক্র নাম তার ভাগ্যচক্র॥
শিল্পী: সতীনাথ
মুখোপাধ্যায় ও উৎপলা সেন
সুরকার: সতীনাথ মুখোপাধ্যায়
চলচ্চিত্র: ভাগ্যচক্র