চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে
জীবনে তোমায় যদি পেলাম না
শ্বেত পাথরের রাজপ্রাসাদে
থেকে আর কি হবে জীবনে তোমায় যদি পেলাম না॥নহবৎ সানাই বাজাক মণিহার কন্ঠ সাজাক
আজ আমার ফুলে ছোঁয়া চতুর্দোলা যাক বা না যাক
আগুনের ফুলকি ঝরা আতসবাজির উৎসবে
কি হবে জীবনে তোমায় যদি পেলাম না॥শুনি যেই জয়ধ্বনি চারিধারে
কাঁদে এই শূন্য হিয়া হাহাকারে
মধুরাত স্বপ্ন ঝরাক আতরের গন্ধ ভরাক
আজ আমার বরণ ডালা হাজার দিকে আলো ছড়াক
সোনার এই মুকুট পরে অভিষেকের গৌরবে
কি হবে জীবনে তোমায় যদি পেলাম না॥
শিল্পী: সন্ধ্যা
মুখোপাধ্যায়
সুরকার: সন্ধ্যা মুখোপাধ্যায়