এই ক্ষণটুকু কেন এত ভালো লাগেশিল্পী: মান্না দে
সে কী জীবনে প্রথম প্রেম এসেছে বলে,
আকাশ দিয়েছে ধরা আঁখির কোলে॥
আমারই মনের যেন পরশ পেয়ে
আলোয় আলোয় গেছে ভুবন ছেয়ে
আমারই প্রাণের রাগে গোলাপ রাঙা হয়ে দুয়ার খোলে॥
কে জানে কোথায় ছিল এত যে কথা
কাকলি-কূজনে যারা এনেছে ওগো আজ এ অধীরতা।
আমারই আবেগে যেন উছল করা
আকুল নির্ঝর হল অঝোর ধরা।
আমারই হাসির মায়া বনের সবুজ ওই স্বপনে দোলে॥