শ্যামল গুপ্তের রচিত গান
ক্ষতি কি না হয় আজ পড়বে
মেটেরিয়া মেডিকার কাব্য
মেটেরিয়া মেডিকার কাব্য
মেটেরিয়া মেডিকার কাব্য
নয় তো বা ফার্মাকোলজিটাই
নিয়ে আজ লেকচারে
নাববো লেকচারে নাববো
লেকচারে নাববো॥

তারপর দৃষ্টির ছুরিতেই
মনের ডিসেকশন শিখবে
কিংবা স্টেথেস্কোপ লাগিয়ে
নোটবুকে সিম্পটম লিখবে
ওরাল জবাব গুলো হওয়া চাই
রীতিমত কানে সুখশ্রাব্য
নয় তো বা ফার্মাকোলজিটাই
নিয়ে আজ লেকচারে নাববো
লেকচারে নাববো
লেকচারে নাববো॥

হয়ত আউটডোরে এমনি
ডিউটিটা কোনোদিন পড়বে
প্রেসক্রিপশন মতো হয়তো
মিক্সচারগুলো সার্ভ করবে

সব দিক আগে দেখে তবে তো
ডিগ্রি দেবার কথা ভাবব
নয় তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ
লেকচারে নাববো লেকচারে নাববো
লেকচারে নাববো॥

শিল্পী: মানবেন্দ্র মুখোপাধ্যায়
সুরকার: মানবেন্দ্র মুখোপাধ্যায়
চলচ্চিত্র: মায়ামৃগ