শ্যামল গুপ্তের রচিত গান
ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বঁধু কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধু সারা বেলা॥
ও রূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম বলো লাজেই যদি আগুন ঢাকে
কবে আর কবে আর
কবে আর
আসবে সময় বাসবে ভালো
ভাসবে ময়ূরপঙ্খী ভেলা॥
কি অত বিচার করা অবিচারের ভয় করে যে
কি অত হিসাব করা বেহিসাবের ভুল ধরে যে
এখনো ডুব না দিলে করবে সিনান হয় গো কবে
গাগরী ভরার বেলা অবহেলায় সাঙ্গ হবে
মনের ওই মনের ওই
মনের ওই
সোনা যে হয় আনমনা গো
দিন গোনাতে মাটির ঢেলা॥
শিল্পী:
মান্না দে
সুরকার:
মান্না দে
চলচ্চিত্র: মায়ামৃগ