ঠুং ঠাং ঠুং ঠাং চুড়ির তালেশিল্পী: মৃণাল মুখোপাধ্যায়
থৈ থৈ বন্যা নাচে রে
ঠুং ঠাং ঠুং ঠাং
রিমঝিম রিমঝিম বরষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে
শাওন এলো মন বলে কে যেন এলো না
মরমে মরমিয়া গুমরিয়া কাঁদে
নয়নেরই ধারা মেশে বাদলেরই মাঝে রে
জল তরঙ্গ বাজে রে
ছল ছল ঢেউ মিছে কেন এ খেলা
যাও দুলে দুলে তারই কূলে বলো
এ বেলা বধু আছে একেলা
মন রাঙানিয়া হয়ে যে ছিল পরাণে
হলো দুঃখ জাগানিয়া কেন সে কে জানে
তারই পথ চেয়ে তবু ভুলি শত কাজ রে
জল তরঙ্গ বাজে রে॥