শিরোনাম: পাখি আজ কোন্ কথা কয় শুনিস কি রে
বিষয়: অজয় ভট্টাচার্য-এর গান
গান সংখ্যা: গান-৩৫
শিল্পী: কে এল. সায়গল
সুরকার: পঙ্কজকুমার মল্লিক
চলচ্চিত্র: জীবন মরণ [১৪ অক্টোবর ১৯৩৯]
রেকর্ড প্রকাশ: ১৯৩৯

পাখি আজ কোন্ কথা কয় শুনিস কি রে।
বলে সে বসন্ত আর আসবে নারে
ভাঙা নীড়ে,
লয়ে তোর শূন্য হিয়া শূন্য পানে
আয় রে ফিরে
।
পাখি আজ কোন্ কথা কয় শুনিস কি রে
।

বলে সে কোটি ফাগুন জ্বালে আগুন
গগন তীরে
।
ভরে নে শূন্য ডালা,
গেঁথে নে ছিন্ন মালা,
বাজা তোর আঁধার-বীণা এই প্রভাতের
আলোর মীড়ে
।
এ ধরা নয় রে মিছে নয় রে ফাঁকি,
হেথা যে পরশ রতন আছে গোপন
দেখিস্ নাকি
।
খুলে দে হৃদয় দুয়ার,
বাহিরে আসুক জোয়ার,
আজ তুই নূতন করে আপনারে
চিনবি ফিরে
॥