চাঁদের আশায় নিভায়েছিলামশিল্পী: মান্না দে
যে দীপ আপন হাতে-
অন্ধ পরাণ খুঁজিছে তাহারে
জীবনের আঙিনাতে॥
আজিকে নয়ন যেদিকে ফিরাই
আঁধার কহিছে নাই পথ নাই পথ নাই
আলেয়ার আলো করে পরিহাস
আলোকের ছলনাতে॥
বুকের গহনে লুকাইয়া কাঁদে বেদনা মৌণব্রতী
পরাণ যখন আমারে শুধায় কি হয়েছে তোর ক্ষতি
কোনোদিন সাথী ছিল আঁখি ধার
তাহার সময় নাহি আজি আর
নয়নে আগুন জ্বালাইয়া তাই
কাঁদিব প্রাণের সাথে ॥