এই কুলে আমি আর ওই কুলে তুমিশিল্পী: মান্না দে
মাঝখানে নদী ওই বয়ে চলো যায়।
তবুও তোমার আমি পাই
ওগো সাড়া দুটি পাখি
দুটি কুলে গান যেন গায়॥
যুগে যুগে তুমি মোরে
বেঁধেছিলে ফুলডোরে
তাই আজ বসে থাকি আশায় আশায়॥
দূরে আছ তবু কথা হয় বিনিময়
জানিনাতো কি নিবিড় এই পরিচয়।
দেখি আমি চোখ মেলে
মনের মাধুরী ঢেলে
তুমি যেগো ভেসে এলে প্রাণের খেয়ায়॥