বিষয়: দূরবীন শাহ এর গান
গান সংখ্যা: ৩২
শিরোনামঃ হায় নবী রাসুলে খোদা, তুমি আবহায়াত

হায় নবী রাসুলে খোদা, তুমি আবহায়াত।
তোমারই উপরে ভেজি, হাজার মোনাজাত ॥
তুমি হাবিবে আলা, তাওহিদের শরবত হাতে
নূরী পিয়ালা, শাফায়াত করনেওয়ালা ।
সেই সুরা পান করিলো, সারে মাখলুকাত ॥
আনিলে বেহেস্তী সওগাত, কালেমা নামাজ রোজা
হজ্ব আর যাকাত, পাপীরা পাইতে নাজাত ।
আশিকানে আকর্ষণে লভিলো জান্নাত ॥
তুমি নূরে আলা নূর, হরদম আশিকে চাহে
দিদারে হুজুর, প্রেমে রইয়াছে বিভোর ।
দুর্বিন শা রাখি আশা, পাইতে মাগফেরাত ॥


তথ্যসূত্র: