গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ
ব্যথা না পাওয়ার ব্যথার কত যে জ্বালা
সেই শুধু বোঝে জীবনে যাহার আসেনি কাঁদার পালা!
যে প্রেম আছে সিংহাসনে সে কেন কাঁদে সঙ্গোপনে
মিলন লগনে বঁধুর কণ্ঠে অভিমানে হাসে মালা॥
নিশীথ রাতে যে আলেয়া ঐ প্রদীপ জ্বালায়ে রাখে
নিজের বেদনা জানাতে সে শুধু পথিকের কাছে ডাকে।
যে নদী হারায় পথের দিশা সে কিগো বোঝে মরুর তৃষা
ধূপ জানে তার কি যে ব্যথা তার তবুও সুরভি ঢালা॥
শিল্পী:  মান্না দে
চলচিত্র:  পুত্রবধূ (১৯৫৬)
সূত্র: