গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ
          ভাদু লো রাজার কন্যা —
পঞ্চফুলের মালা সবাই গেঁথেছি তোর জন্য,
          ও রাজার কন্যা!
ভাদু লো তোর গলার ঐ চাঁপার মালা যার গলেতে যাবে
সেই মালার গুণে মনের মত বর খুঁজে সে পাবে—
বর খুঁজে সে পাবে, ও রাজার কন্যা, ভাদু লো রাজার কন্যা—
পঞ্চফুলের মালা সবাই গেঁথেছি তোর জন্যা॥
ভাদু তুই রাজার মেয়ে পীরিতি করবালো কার সনে
ভাদুর যুগ্যি বর বুঝি বা নাইরে ত্রিভুবনে!
ভাদু লো রাজার কন্যা—পঞ্চফুলের মালা সবাই গেঁথেছি তোর জন্য॥

    ভাদু তো সামান্য বিটি লয় গো—
বর খুঁজিতে অজয় নদী হেঁটে সে পার হয় গো!
    ভাদু তুই রাজার মেয়ে শাঁখা সিঁদুর প'রে
            তুই যাবি স্বামীর ঘরে—
সেই ভেবে ভেবে মন আমার কেমন কেমন করে!
            ভাদু লো রাজার কন্যা—
পঞ্চফুলের মালা সবাই গেঁথেছি তোর জন্যয
শোন লো যত দখিন পাড়ার আইবুড়ো মেয়ে
তোর মিটবে আশা আজ নিশীথে ভাদুর কৃপা পেয়ে!
কুমারী কন্যা যদি মনে মনে আজকে কিছু চায়
ভাদুর দয়ায় তার মনের আশা সফল হয়ে যায়—
            গো সফল হয়ে যায়॥  
শিল্পী: চলচিত্র:  পুত্রবধূ (১৯৫৬)
সূত্র: