গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ
গান সংখ্যা: ২৪২
হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই
কজনা হৃদয় দিয়ে গাইতে জানে
নয়নে কাজল সে তো সবাই পরে
কজনা তোমার মত চাইতে জানে॥

কত না রঙবাহারি ফুলের মালায়
খোঁপাটি বাহার করে সবাই সাজায়
জুঁই ফুল এমন করে এল খোপায়
কজনা তোমার মতো ছাইতে জানে॥

কাহিনী গল্পগাথা কত কি কয় সকলে
এভাবে মনের কথা বলো না আর কে বলে
সবারই জীবনে প্রেম হয়ত আসে
জানি না এমন ভালো আর কে বাসে
সবারই জীবনে প্রেম হয়ত আসে
জানি না এমন ভালো আর কে বাসে
স্বপনের সোনার তরী কূল হারিয়ে
কজনা তোমার মত বাইতে জানে॥
প্রাসঙ্গিক বিষয়:
শিল্পী: মান্না দে।
সুরকার: রতু মুখোপাধ্যায়।

সূত্র: