গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ

কোথায় তুমি আজ কোথায় মহারাজ
পথ কাঁদে ধুলি কাঁদে রাজ্য কাঁদে আজ
পশু পক্ষী কাঁদে আর তৃণলতা কাঁদে
ঐ ফুল ফল পাতা কাঁদে কেঁদে বলে
তুমি কৈ— মহারাজ মহারাজ ফিরে এসো তুমি আজ।

রমণীর ত্রাতা ওগো আজ প্রভু তুমি নাই
সতী নারী গণ ভয়ে কার পায়ে নেবে ঠাঁই।
গ্রহ শশী তারা কাঁদে বসুমতী কাঁদে হায়
আজ যেন চিরতরে সূরয ডুবে যায়।
মহারাজ মহারাজ ফিরে এসো তুমি আজ।

ধর্ম্ম যে নাই আজি মিথ্যার হল জয়—
তমশার অভিশাপে পাপে মন ভরে রয়—
মহারাজ মহারাজ ফিরে এসো তুমি আজ।

শিল্পী: মান্না দে
চলচ্চিত্র: হরিশচন্দ্র (১৯৫৭
সূত্র: