গৌরিপ্রসন্ন মজুমদারের সংগীতসংগ্রহ
গান সংখ্যা: ৭২
কত দূরে আর নিয়ে যাবে বলো
কোথায় পথের প্রান্ত।
ঠিকানা হারানো চরণের গতি
হয়নি কি তবু ক্লান্ত॥

পিছনের পথে, উঠেছে ধূলির ঝড়
                      সমুখে অন্ধকার,
বল তবে ওগো কবে হবে অভিসার?
তৃষিত আশারে কোরো না
কোরো না গো তুমি ভ্রান্ত॥

তবুও তো যেতে হবে
কাঁটা বিঁধে পায়ে যদি গো রক্ত ঝরে
অশ্রুতে মোর তবু হাসি ছুঁয়ে রবে
তবুও তো যেতে হবে।

প্রদীপের পায়ে প্রজাপতি তার প্রেম
                     কর গো সমর্পণ
সে তো মরণের কাছে জীবনের নিবেদন।
ঝড় চলে গেলে পৃথিবী যে হয় শান্ত ॥
প্রাসঙ্গিক বিষয়:
শিল্পী: মান্না দে।
সুরকার: মান্না দে।
রেকর্ড: এইচএমভি এন ৮২৫৮৮। ১৯৫৩

সূত্র: