পুলক বন্দ্যোপাধ্যায়ের রচিত গান
ও কেন এত সুন্দরী হল
অমনি করে ফিরে তাকালো
দেখে তো আমি মুগ্ধ হবই
আমি তো মানুষ
ও কেন এত সুন্দরী হল ॥

সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে
ঝড় ওঠে নি বাতাসটাতে ঘোর লেগেছে
ও কেন তখন উড়িয়ে আঁচল
খোলা চুলে বাইরে এলো
দেখে তো আমি মুগ্ধ হবই
আমি তো মানুষ
ও কেন এত সুন্দরী হল ॥

সবে যখন প্রাণে আমার মন জেগেছে
পৃথিবীটা একটুখানি বদলে গেছে ॥

সবে যখন প্রাণে আমার মন জেগেছে
পৃথিবীটা একটুখানি বদলে গেছে
ও কেন তখন হঠাৎ এমন
বিনা কাজে সামনে এলো
দেখে তো আমি মুগ্ধ হবই
আমি তো মানুষ
ও কেন এত সুন্দরী হল ॥
ও কেন এত সুন্দরী হল

প্রাসঙ্গিক বিষয়:
শিল্পী: মান্না দে।
সুরকার: মান্না দে

সূত্র: