গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: এই ভবের বাজার করছে সবার চক্ষু ভার
পর্যায়:
৬৫২
এই ভবের বাজার করছে সবার চক্ষু ভার
যার ভিতর খালি নাই গো সার ।।
আমার স্ত্রী আমার পুত্র, বলছো তুমি অনিবার
শিঙা ফুঁকবে যখন, জানবে তখন, কারবা তুমি, কে তোমার ।।
তোমার দালান কোঠা বাড়ি, হাতের বস্তু কতই আর
সে সব থাকবে পড়ে, দেখবে কেবা তার বাহার ।।
তুমি যাদের জন্য খেটে খেটে করলে অস্থি চর্ম সার
তারা আসবে কত যাইবে কত, খেলা পাতছে মহা চমৎকার
সোনার দেহ মাটি হবে, মিছে কেন ভাবো আর
অলীক ভবাগারে, কত করে, কামসা সাজন হলো সার ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪২৫