গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: আমার অল্প বয়সের বন্ধুরে-
পর্যায়: ভাটিয়ালি
৪১৯
আমার অল্প বয়সের বন্ধুরে-
তোরে বানাবো গলের মালা ।।
নয়নের পুতুলি তুমি, মন করেছো উতালা
পাইলে তোরে কইতাম কথা, বসিয়া নিরালা রে ।।
প্রেম শিখাইলা প্রাণের বন্ধু, পাইয়া অবলা
উপরে পড়ি সোনার গয়না, ভিতরে ছাই কালা রে ।।
যেদিন হইতে প্রেমের বাকসে দিয়ে গেছো তালা
হাতে তুইল্যা মাথে লইছি, শ্যাম কলঙ্কের ডালা রে ।।
আষাঢ়ে উৎপত্তি পানি, ভরছে নদীনালা
তরী আমার ঘাটে বান্ধা, সয়না যৌবন জ্বালা রে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২৭১