গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: আমারে বানাইলা পাগলিনী ও (নবীন সন্ন্যাসী)
পর্যায়: ভাটিয়ালি
৪০৩
আমারে বানাইলা পাগলিনী ও (নবীন সন্ন্যাসী)
বানাইলা জনম দুঃখিনী ।।
বন্ধুরে, ঘরে বাদী কাল ননদী, বাইরেতে পড়শি
তোমার পীরিতি গলায়, লাগিলো মোর ফাঁসি ও ।।
বন্ধুরে, জল ফেলিয়া জলেতে যাই লইয়া কলসি
আইতে যাইতে দেখি চান্দমুখের হাসি ও ।।
বন্ধুরে, আহার নিদ্রা লয়না মনে, থাকি উপবাসী
জ্বালারই উপরে জ্বালা, হাতের মোহন বাঁশি ও
বন্ধুরে, তুমি আমার অঞ্চলের ধন, আকাশের শশী
জালাল কাঁদে, কতদিনে হইবো মিশামিশি ও ।।

তথ্য