গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: আমি কি ঘাসের মতই হিসাব ছাড়া
পর্যায়:
৬৩২
আমি কি ঘাসের মতই হিসাব ছাড়া
জন্মেছি এ দুনিয়ায়
আমি কি ব্যাঙের ছাতা, ভিজা মাটি ফুঁড়ে এলাম
আলো আঁধার রোদ হাওয়ায় ।।
পড়ছে মোর ক্ষণিক ছায়া, এই পৃথিবীর কালের দেয়ালে
আবার সে তো মুছে যাবে, কেন কখন, কার বা খেয়ালে
কেন হায় চেতনারই কেতন উড়ে, রং ছড়ানো এই ধরায় ।।
জানিনা কীসের তরে, ইট পাথরে, জীবনের এই সাড়া
কেন এই আলোর ছলে, মুক্তি পাগল প্রাণ ধরা
কার সুখের ভাণ্ডার ভরছেরে হায়, ভাঙ্গা গড়ার এই খেলায় ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪১৬