গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: বাজার ভাইঙ্গা চলে গেলে কেউনা ফিরে আর ধরায়
পর্যায়:
৬৫৩
বাজার ভাইঙ্গা চলে গেলে কেউনা ফিরে আর ধরায়
নতুন বসন্ত এসে এই পৃথিবীর বুক ভরায় ।।
খেলাঘরের পুতুল খেলা, কান্না হাসির অবুঝ মেলা
পথেই থাকে পথের ঢেলা, যেদিন পাখি উড়ে যায় ।।
এই যে উঠা পড়া, ভাঙা গড়া, বালুচরের মায়ায় মরা
সাগর বুকে দিয়ে ধরা, কেউ নারে আর ফিরে চায় ।।
নদীর মতই এই পৃথিবী, আসা যাওয়ার অবাক রীতি
জালালে কয় নাই পীরিতি, শুধু রুপেই মন ভোলায় ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪২৬