গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: এই যে আমার সাধের পিঞ্জর শূণ্য করে
পর্যায়: দেহতত্ত্ব
২৫৯
এই যে আমার সাধের পিঞ্জর শূণ্য করে
মন পাখি তুই যাইসনে উড়ে ।।
তুইরে সাধনের পাখি, তোমায় ডাকি
মায়ার বাধন যাইসনা ছিড়ে
আনন্দে তুই থাকরে ও মন, সুখের স্বপন
দেখতে থাক ঘুমে পড়ে ।।
হইয়া কতই পেরেশানী, আপন জানি
খাওয়াইলাম জনম ভরে
সারা জীবন সুখে রইলে, কথা কইলে
মোর পানে আর নাহি ফিরে ।।
একবার তুমি শান্ত হইয়া আমায় লইয়া
ভাসিলেনা প্রেমসাগরে
গেলো নারে তোর ছটফটানি, কই বা জানি
যাইতে ইচ্ছা রয় অন্তরে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৭০