গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: ঘুম দিয়েছো রিপুর দেশে, মন রঙ্গের বসতি
পর্যায়: সংসারতত্ত্ব
৯৭
ঘুম দিয়েছো রিপুর দেশে, মন রঙ্গের বসতি
আসল কাজের উপায় কী ।।
দরিয়া পাড়ি দিতে হবে, সঙ্গে না কেউ যাবে
জোর করিয়া লইয়া যাবে, খাটবে না মিনতি
মাঝি মাল্লা ঠিক করলেনা, কে হবে রে কাণ্ডারী ।।
একটু চিন্তা নাই তোর মনে, এলে কি কারণে
লাভ হলোনা কানাকড়া, আসলেই ডাকাতি
জালালে কয় আজ অবধি, গেলোনা মোর পাগলামি ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬৩