গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: জীবন ভরিয়ে যতন করিয়ে
পর্যায়: বিরহতত্ত্ব
১৭৫
জীবন ভরিয়ে যতন করিয়ে
অন্তরে দিয়েছিলাম ঠাই ।।
তোর কারণে দিনরজণী ঝরে অশ্রুজল
বেশ করেছো, ভালই বটে প্রেমের প্রতিফল
নিতে বাকী প্রাণটি কেবল, আমি কি তা রাখিতে চাই ।।
জাতি কুল নিয়ে তুমি, হলেনা আর সুখি
তাই বুঝি আমার সনে করো লুকালুকি
রাখলে বাকী দুইটি আঁখি, দেশ বিদেশে ঘুরে বেড়াই ।।
এখনও যে পাগল আঁখি, তোমায় দেখতে চায়
চেয়ে চেয়ে প্রাণটি যদি বাহির হয়ে যায়
জালালে কয় তাই ভালো হয়, তুই বিনে যে সম্বল নাই ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১১৬