গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: কামিনী কাঞ্চন সুধা যার মায়াতে আছি বাধা
পর্যায়: মাতৃতত্ত্ব
৩৩১
কামিনী কাঞ্চন সুধা যার মায়াতে আছি বাধা
অতৃপ্ত ভবক্ষুধা, দূর হইলোনা ।।
নিমিষে ব্রহ্মাণ্ড ঘুরি, গলে বাধা কলের ডুরি
কি আনন্দ বলিহারি, তৃষ্ণা মিটে না
আমোদে উল্লাসে সারাটি জীবন ভেসে
আসিয়াছি ভাটির দেশে, কূল পেলাম না ।।
কোথায় বা ছিলাম কবে, কেন আসিলাম ভবে
সেই ভাবনা ভেবে একদিন চিন্তা হইলোনা
লইয়া অপূর্ণ কাম, যতসব হারাইলাম
তবু জাগে হৃদয়েতে সেই বাসনা ।।
ওরে আমার মায়া ফাসি, রয়ে তুই চরণে দাসী
গিয়েছো আজ সকল নিশি, বুঝতে পারলাম না
ডুবিয়া মরিবো, আর নাহি ভাসিবো
আসা যাওয়া শেষ করিবো, লইবো সান্তনা ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২২০