গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: খোদ ভাণ্ডারেই খোদা গোপন খুদিকে কর সাধনা
পর্যায়:
৬৪৬
খোদ ভাণ্ডারেই খোদা গোপন খুদিকে কর সাধনা
সময় তোমার সঙ্গের সাথী, তারে কেন বাধোনা ।।
বিচারেতে নাই কিছুই নাই, আপন ঘরে আপনা সাঁই
নাসিকাতে বাজে সানাই, জুদা কভু সে হয়না ।।
সে আছে ভাই যত না দিন, তুমিও তো রও ততদিন
জালে বদ্ধ মায়ার এ মীন, এক ঘরেতে দুইজনা ।।
নাম রাখিয়া হলেন নামী, বলতেছি তাই আমি আমি
আসলে যে অন্তর্যামী, তারি খেলাই যায় জানা ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪২২