গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: মা তুমি গো মন মোহিনী
পর্যায়: মাতৃতত্ত্ব
১৩৫
মা তুমি গো মন মোহিনী
যুগে যুগে মায়াবেশে, সাজিয়াছো যোগিনী ।
সুখ দুঃখ জন্ম মরণ, সকলই তোমারই কারণ
সবই তোর সাধ্য সাধন, কে বোঝে তোর নিগূঢ় মাইনি ।।
গলে মোর কন্টক মালা, আর ভালো লাগেনা জ্বালা
তোমার হাতে প্রেমের তালা, তুমিই হলে মায়াবিনী ।।
কখন ভাবি পালাই ছুটে, ধরে রাখো শক্ত মুঠে
সর্বস্বধন নিয়ে লুটে, তৃপ্ত হওনা রাক্ষসিনী ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৯০