গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: মানুষের ভিতরে মানুষ, তার সনে মন করো খেলা
পর্যায়: সাধনতত্ত্ব
২৭৫
মানুষের ভিতরে মানুষ, তার সনে মন করো খেলা
অন্তরঙ্গে বহিরঙ্গে ধ্যান রাখিয়া সারাবেলা ।।
আগে আত্মসংযম করো, মন মানুষের সঙ্গ ধরো
নিঃশ্বাসেতে মিলন করো, বসে বসে খুব নিরালা ।।
মনের মানুষ শূণ্যের ঘোড়া, হৃদ মন্দিরে কপাট মারা
মরতে পারলে জেতা মরা, খুলিবে সেই কোঠার তালা ।।
নিজের মুরতি নিয়া, ধ্যানে বসো বিভোর হইয়া
মনের চোখেই দেখবে চাইয়া, দুনিয়া সব উজালা ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৮২