গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: মিছে ভবের মায়ায় ভুলে মন তোমার আর হুশ হইলোনা
পর্যায়: সংসারতত্ত্ব
২৯৬
মিছে ভবের মায়ায় ভুলে মন তোমার আর হুশ হইলোনা
কয়বার এসে কয়বার গেলে, আসা যাওয়া দূর করলেনা ।।
পড়েছো চৌরাশির ফেরে, ঘুরিতেছো অন্ধকারে
কবে যাবে সাগর পাড়ে, হিসাব ধরে দেখলে না ।।
নেশার ধুমে মাতাল রইলে, দিনে দিনে সব খোয়াইলে
একদিন এসে ধরবে কালে, বিনয় করলেও ছাড়বে না ।।
নিকাশের পড়েছে বাকী, খাটবেনা আর ফাকিঝুকি
কারে লইয়া থাকবে সুখি, জালাল করছে এই ভাবনা ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৯৬