গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: মন পাগল তুই যা বুঝিলে,
পর্যায়: আত্মতত্ত্ব
১৪
মন পাগল তুই যা বুঝিলে, তাই হবে তোর শেষ কালে
সত্য মিথ্যা আবোল তাবোল, কত কিছুই লোকে বলে ।।
ন্যায় অন্যায় করে বিচার, আপন মতে থাকো এবার
খাটিবেনা কারো অধিকার, আত্মশক্তি জেগে উঠলে ।।
যে সাক্ষী দিতেছে প্রাণে, সবই সত্য এই জীবনে
মিছে তবে কী কারণে, ভাবা গোনা হৃৎকমলে ।।
বিশ্বাস করে হও সাহসী, আপনি বাজবে ভাবের বাঁশি
কাজ নাহি আর মক্কা কাশী, ভেবে জালাল উদ্দিন বলে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৭