গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: মনপাখি তুই তারে ডাকি,
পর্যায়: আত্মতত্ত্ব
১১
মনপাখি তুই তারে ডাকি, কেন ভাসো আখিজলে
তারে ডাকলে আগুন জ্বলে ।।
ডাক ছেড়ে দেও ডাকিওনা, ভাব ছেড়ে দেও ভাবিওনা
সাধন ছাড়ো সাধিওনা, সাধলে উজান চলে ।।
যে পথে যাইতে মানা, সেই পথেই হও রওয়ানা
নিষেধাজ্ঞায় কান দিওনা, চলো উল্টা কলে ।।
সিদ্ধ পুরুষ ভবে যারা, উল্টা পথেই গেছে তারা
এই তার স্বভাবের ধারা, হাসে ভাসাইয়ে অকূলে ।।
পথে গেলে পন্থ ভুলায়, খুজিলে সে অমনি পলায়
খুশি থাকে অবাধ্যতায়, মান করিলে কোলে তুলে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৬