গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: মনা ভাইরে অকূল নদীয়ার জলে
পর্যায়: সাধনতত্ত্ব
২৭৯
মনা ভাইরে অকূল নদীয়ার জলে
ভাসিয়া যায় মোর ভেলা ।।
সঙ্গের সাথী নাইরে আমার গগনে নাই বেলা
জানলে কি আর এমন সময় করতাম আমি মেলা ?
কূল নাহি কিনারা নাই, নাইরে গাঙ্গের তলা
মন মাঝি বিমনা হইয়া কাঁদিতেছে নিরালা ।।
ঢেউয়ের ফাকে নদীর বাকে, কুম্ভীর ভাসে কালা
রক্ষাকর্তা থাকলে কেহ, এমন সময় কই রইলা ।।
ত্রিমোহনার মাঝে এলেম তিন দিকেতে তিন নালা
জালালে কয় সামনে চল, জোরে জোরে বৈঠা ফালা ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৮৪