গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: মনে যা চায় করবিনা কেন,
পর্যায়: আত্মতত্ত্ব
১২
মনে যা চায় করবিনা কেন, ভয় পেয়েছো কার কথায় ?
স্পৃহাশূণ্য না হইলে, আসতে হবে ফের দুনিয়ায় ।।
আমিত্ব রুপান্তর করি, হবে দেহধারী
কাঙ্গাল হলে কষ্ট ভারী, ধনী সুখে কাল কাটায় ।।
কর্মফলের আশ্রয় করে, জন্ম নিবে ঘরে ঘরে
রোম শ্যাম কি চীন শহরে, ঠিক নাহিরে কোন জায়গায় ।।
আশি লক্ষ যোনির শেষে, আসিয়াছো মানুষ বেশে
আর যাবেনা সেই দেশে, শৃগাল হয়ে বন জঙ্গলায় ।।
দুটানা ভাব ছেড়ে দিয়া, মানুষ কোনটা, লও চিনিয়া
জালালে কয় প্রাণ সপিয়া, দেওগে গুরুর রাঙা পায় ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৭