গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: মরিলে যেন পাই গো তারে
পর্যায়: বিরহতত্ত্ব
১৬৬
মরিলে যেন পাই গো তারে
সারাটা দুনিয়া দেখিলাম খুজিয়া, ভিখারি সাজিয়া দ্বারে দ্বারে ।।
শুনেছি কানে, না দেখি নয়নে, আসমান যমীনে সদায় ঘুরে
বাঁশিটি বাজায়, হাসায় আর কাঁদায়, তালাশে লুকায় ছলনা করে
শুয়ে মোর বিছানায়, সঙ্গেতে ঘুমায়, ঘুমাইলে জাগায় আদর কইরে
পিপাসার জল সহায় সম্বল, চঞ্চল পাখি বদ্ধ পিঞ্জরে ।।
কহে জালালউদ্দী, কিবা অপরাধী, জনম অবধি কাঁদি উচ্চস্বরে
হয়েছি হারা জীয়ন্তে মরা, ধরা না দিলো কেবল আমারে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১১২