গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: ওগো স্বামী বলো আমার কোথায় রাখি পা
পর্যায়:
৬৪০
ওগো স্বামী বলো আমার কোথায় রাখি পা
বাড়াই চরণ শিউরে উঠি, দেইখে তোমার গা ।।
এ বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে, সেজেছিস তুই কতই সাজে
সবখানেতে তোরেই দেখি, যেখানেতে আছে যা ।।
দেহের গোমার কইরে মরি, কিছুই তাতে নাই আমারি
ছায়াবাজির ছায়া শুধু, এছাড়া আর কিছুই না ।।
আমি শুধুই নামে নামী, তুমিই যে সব কামের কামী
মাঝখানেতে হই বদনামী, কুলির বাসায় কাকের ছা ।।
পঞ্চভূতে দিয়ে বেড়া, আমার মাঝেই তোর চেহারা
লুকি দিয়া দেহের খাচায়, জালাল নামে করিস রা ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৪১৯