গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: পার করো গহীন গাঙ্গের পাড়ি
পর্যায়: ভাটিয়ালি
১৯৯
পার করো গহীন গাঙ্গের পাড়ি
মা বাপে দিয়াছে রে বিদায়, এই দেশে দরদী নাই আমারই ।।
আগে যদি জানতাম তারা দেয়না কানাকড়ি
তবে কি আর ভূতের বেগার, আমি খেটে মরি রে
গহীন গাঙ্গের পাড়ি ।।
সঙ্গে ছিলো রঙ্গের সাথী, পুত্র কন্যা নারী
আজ অবধি সব বিবাদী, করলো দেশান্তরী রে
গহীন গাঙ্গের পাড়ি ।।
মুই কারোনা, মোর কেহ নয়, মিছা কেদে মরি
ঘোর নিদানে পার করিতে, নিজে হও কাণ্ডারী রে
গহীন গাঙ্গের পাড়ি ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ১৩১