গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: রমণী দেখিলে মিশে থাকি বলে
পর্যায়: মাতৃতত্ত্ব
৩২২
রমণী দেখিলে মিশে থাকি বলে
কেন আগুন জ্বলে ওঠেগো মনে ।।
শিশুকালে ছিলাম ভালো, জ্ঞান বুদ্ধি নাহি ছিলো
যৌবন আসিলো দিনে দিনে
রসের নাগরী, পরাণ পিয়ারী
জীবনের অধিক দেখি নয়নে ।।
তুমি আমি যত হয়, একই ঘাটে যেতে হয়
ভালবাসা প্রণয় কীসেতে টানে
তারই মধ্যে কিবা ধন, কোথায় থাকিয়া গোপন
জগৎ জুড়ে টানিতেছে, একই সন্ধানে ।।
পথের সাথী নারী, তার সঙ্গে নাহি পারি
গলেতে বাঁধিয়া দড়ি, নিতেছে টেনে
দোহাই দিচ্ছি বারে বার, ছেড়ে দে মা এইবার
জালাল উদ্দীন তোমার রাঙ্গা চরণে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২১৬