গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: সাধের তরী বোঝাই ভারী ঠেকিলো আজ বালুচরে
পর্যায়: সংসারতত্ত্ব
৩০২
সাধের তরী বোঝাই ভারী ঠেকিলো আজ বালুচরে
মাঝিমাল্লা পলাইয়াছে পাছে নায়ের হাইল ছেড়ে ।।
ছয়জনে ছয়দিকে টানে, আমার কথা নাহি শোনে
দয়াল তুমি নিজগুণে বারণ রাখো এই সবেরে ।।
নিজেই তুমি সাথী হইয়া, নৌকা চালাও পাছায় বইয়া
প্রেমের বাতাস তুলে দিয়া, পার করে নেও সেই পাড়ে ।।
জালালের তরীখানি, ঘুরছে ফাঁকে দিন রজণী
রক্ষা করো দয়াল ধনী, দীনবন্ধু কই তোমারে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ২০০