গীতিকার: জালাল উদ্দিন খাঁ
শিরোনাম: সাধন ভজন পারবোনা আর,
পর্যায়: আত্মতত্ত্ব
১৩
সাধন ভজন পারবোনা আর, মনটা যদি ঠিক না হবে
উপর হতে নীচই ভালো, পড়ে আছি খুব নীরবে ।।
আমি একটা জেতা মরা, পঞ্চভূতে দেহ গড়া
মধ্যে একটা বাতাস ভরা, তার কি আবার হিসাব লবে ?
নিতে গেলে ভাব কান্তি, দুঃখ বিনে আর নাহি শান্তি
লোকসান ভিন্ন কড়া ক্রান্তি, স্বার্থ কে পেয়েছে কবে ।।
পারো যদি মোরে টেনে নিতে, মনটাকে ঠিক করে দিতে
জালাল কয় তোর নাম জপিতে, কোনো মতে পারি তবে ।।
তথ্য
- জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী, ১০০/১১৯ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা ১০০০, পৃষ্ঠা ৭