শিরোনামঃ আগে তো জানিনা আমি, মুর্শীদ কেমন ধনরে
বিবরণঃ বিবরণসমূহ
আগে তো জানিনা আমি, মুর্শীদ কেমন ধনরে
না ভজিলে মুর্শীদের চরণ, বিফল মরণরে ।।
মুর্শীদ অমূল্য ধন, যে কইরাছে চরণ সাধন ।
লক্ষকোটি পাপে তারে কি করিতে পারে রে ।।
কলব রূহ ছের খোপি আকফা নফস ছয়টি রবি ।
হৃদ আকাশে উদয় শশী প্রকাশ হইয়াছে রে ।।
হালকাবন্দী জেকের কর, মুর্শীদরূপে ধিয়ান ধর রে ।
পাবে মতলব নিজঘর, মুর্শীদের ধিয়ানেরে ।।
মুর্শীদ নামাজ, মুর্শীদ রোজা
মুর্শীদ সাধন, মুর্শীদ ভজন রে ।
মুর্শীদ স্থূল, মুর্শীদ মূল, দয়ার সাগর রে ।।
বিষম সঙ্কট দিনে কে তরাবে মুর্শীদ বিনে রে
কালাশায় কয় মনপ্রাণে মুর্শীদের চরণেরে ।।