বিষয়: কালাশাহ এর গান
গান সংখ্যা: ১১৪

শিরোনামঃ আমার ধানে হয়না খৈ

বিবরণঃ পীর মুর্শীদি দেহতত্ত্ব, রাগিনী মধ্যমান

আমার ধানে হয়না খৈ
এক ছটাক ধান ভাজিয়া সাত টাইল ভইরা থৈ ।।
লাউড়ের পাহারে হাল জুড়িলাম, সাগরে জুড়লাম মই !
সংসার জুইড়া বীজ বানাইলাম, নিকাশ পাইতাম কই ।।
খলই দিয়া গাই খিরাইলাম, বস্তা ভরা দই !
জীবন ভরা মাঠা, পাক দিয়া ঘি পাইলামনা সই ।।
সংসার জুইড়া হাল জুড়িলাম, আওয়াজ লইতাম কই ।
ধামা ছিড়া পাগা গেলো, বাদে আওয়াজ লই ।।
গাছ বড় না বীজ বড়, বিচার করো সই ।
গাছে বীজ, বীজে গাছ, কালাশায় কই ।।